ব্যস্ত রাস্তায় হয়তো হঠাৎ শুরু হল ট্রাফিক জ্যাম। আর শুরু হতেই থমকে থাকা গাড়িগুলোর মধ্য থেকে ডানা মেলে দিয়ে উড়তে শুরু করল একটি গাড়ি । কাল্পনিক মনে হলেও এবার সত্যি সত্যিই দেখা যাবে এমন দৃশ্য। টেরাফুগিয়া ট্রান্সিশন নামের একটি মার্কিন প্রতিষ্ঠান এ ধরনের একটি গাড়ি তৈরি করেছে।গাড়িটির দাম পড়বে ১ লাখ ৫০ হাজার পাউন্ড।
আগামী বছর বাজারে আসবে গাড়িটি। টেরাফুগিয়া ট্রান্সিশনের প্রতিষ্ঠাতা কার্ল দিয়েত্রিচ বলেন, এটাই এ ধরনের প্রথম গাড়ি যেটা উড়তেও পারবে। গাড়ি থেকে বিমানে রূপ নিতে মাত্র ১৫ সেকেন্ড সময় নেবে এটি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে চলার লাইসেন্সও পেয়ে গেছে তারা। গাড়িপ্রেমীদের মধ্যে এটি কেনার জন্য দারুণ সাড়া পড়েছে। ইতোমধ্যে ২০ ব্রিটিশ নাগরিক মার্কিন কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করেছেন। কার্ল দিয়েত্রিচ বলেন, রাস্তায় চলার সময় ডানা গুটিয়ে রাখবে এটি। সাধারণ পেট্রোল স্টেশন থেকেই এর জ্বালানি সংগ্রহ করা যাবে। রাস্তায় চলার সময় দুই আসনবিশিষ্ট গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৬৫ মাইল বেগে চলবে। এ সময় এক গ্যালনে ৩৫ মাইল পর্যন্ত ভ্রমণ করা যাবে। আর ওড়ার সময় এর সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ১১৫ মাইল। এ সময় এক ঘণ্টা চলার জন্য পাঁচ গ্যালন জ্বালানি দরকার হবে। চলবে ৫০০ মাইল। এই বিশেষ গাড়িটি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের পাশাপাশি পাইলট লাইসেন্সেরও দরকার হবে।


১২:৫২ AM
ifti rahaman





















0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন