ভাইরাস আমাদের নিত্য দিনের সঙ্গী। পেন ড্রাইভ হলো বর্তমানে ভাইরাস ছড়ানোর অন্যতম মাধ্যম। অনেক সময় দেখা যায়, আপনার অনুমতি ছাড়াই কেউ হয়তো আপনার পিসিতে পেন ড্রাইভ লাগিয়েছে এবং এর ফলে আপনার পিসি ভাইরাস আক্রান্ত হয়ে গেছে। তাই অনাকাংক্ষিত কেউ যাতে আপনার পিসিতে পেন ড্রাইভ ব্যবহার করতে না পারে সে জন্য আপনি পিসিতে একটা ছোট কাজ করতে পারেন। এর ফলে আপনার পিসিতে পেন ড্রাইভ লাগালে ও তা শো করবে না। প্রথমে Start এ গিয়ে Run এ যান এবং regedit লিখে এন্টার দিন। HKEY_LOCAL_MACHINE → System → Current Control Set → Services → USBSTOR এ যান। Start ওপেন করে ভ্যালু ৩ থাকলে ৪ করে দিন। আপনার পেন ড্রাইভ ব্যবহারের প্রয়োজন হলে ভ্যালুটাকে আবার ৩ করে দিলেই হবে।


১২:২৮ AM
ifti rahaman





















0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন